মহান বিজয় দিবসে লক্ষ্মীপুরে নানা আয়োজন
নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে ৫০তম মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ৬ টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে শহরের ঝুমুর সিনেমা হল এলাকার বিজয় চত্বর স্মৃতি সৌধে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো পুষ্পার্ঘ্য অর্পন করেন।
বিজয় চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।