মমতাকে সরাতে ১৫১ কোটি টাকা খরচ করেছে বিজেপি
পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে বিজেপির ভরাডুবি। কেরালা, তামিলনাড়ু এবং পদুচেরীতে কোনো সাফল্যই আনতে পারেনি দলটি। এছাড়া পর পর উপনির্বাচনেও তাদের ভরাডুবির ধারা অব্যাহত থেকেছে। এর মধ্যেই ছড়িয়ে পড়েছে খবর, পশ্চিমবঙ্গ দখল করতে বিজেপি সবচেয়ে বেশি টাকা খরচ করেছিল। যা নিয়ে এখন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এবং মোদি–শাহ–নড্ডাকেও।
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে কত টাকা খরচ করা হয়েছিল দলটির? সূত্রের খবর, বাংলার পাশাপাশি বিধানসভা নির্বাচন হয়েছিল আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পদুচেরীতেও। এ পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপি মোট ২৫২ কোটি টাকা খরচ করেছিল। যা দিয়ে দেশের অনেক উন্নয়ন করা যেত। শুধু তাই নয়, এ অর্থের ৬০ শতাংশ খরচ করা হয়েছিল বাংলা দখলের জন্য। ভারতে এখন সবচেয়ে বিত্তশালী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হওয়ায় তারা তা করতে পেরেছিল। আর এ খরচের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো।