ভয় যেন নেই করোনার, লক্ষ্মীপুরে রোদে পুড়েও ঈদের শপিং

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মে, ২০২০ ২:৪৯ অপরাহ্ণ

বুধবার দুপুর। লক্ষ্মীপুরে তখন তাপমাত্রা ৩৪ ডিগ্রি।এসময় পিপাসায় ঘরে থেকেও ক্লান্ত রোজাদারেরা। জেলা শহরের চকবাজারে মানুষের গাদাগাদি। যেন করোনা ভয় নেই তাদের। রোদে পুড়েও করছে ঈদের শপিং। নারী-পুরুষের পাশাপাশি রয়েছে শিশুরাও। যদিও ১৪ বছরের কমবয়সী শিশুদের বাজারে আনতে নিষেধ করেছে প্রশাসন।

 

এদিকে সামাজিক দূরত্ব ও দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিপা ইয়াসমিন। সাথে ছিলেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

 

এসব তোয়াক্কা না করেই চলছে ঈদের শপিং। নেই সামাজিক দূরত্বের বালাই। কোন কোন দোকানে একসাথে একাধিক ক্রেতাকেও দেখা গেছে। পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি বেশি। রয়েছে তরুণীরাও।

 

এ শপিংয়ের মাধ্যমে লক্ষ্মীপুরে করোনাভাইরাস ডেঞ্জার জোনে পরিণত হতে পারে বলে ধারণা করছেন সচেতন মহল। তারা বলছেন, কারো পরিবারের সদস্যরা যদি করোনা সংক্রমিত হয় তারা বুঝে এর ভয়াবহতা কি। অন্যরা বুঝেনা বিধায় বাজারে ভীড় জমাচ্ছে। পরিবার পরিজনদের নিয়ে সুস্থ্য থাকলে আগামীতে ভালোভাবে ঈদ করা যাবে। কিন্তু ঈদের শপিং করতে এসে যদি কেউ করোনা সংক্রমিত হয় তবে তার পরিবারের কি হবে ? গাদাগাদি করে শপিং না করে পরিবার পরিজনদের নিয়ে ঘরে সুস্থ্য থাকার আহবান জানান তারা।

প্রতিবেদক:জামাল উদ্দিন রাফি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন