বড়খেরি নৌ-পুলিশ পরিদর্শকের ইমো হ্যাকড, বিকাশে টাকা দাবি
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতি বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদের ব্যক্তিগত ইমো আইডি হ্যাকড হয়েছে। হ্যাকার বিভিন্ন নাম্বারে ম্যাসেজ পাঠিয়ে বিকাশে টাকা দাবি করছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিবেদককেও ইমোতে ম্যাসেজ দিয়ে ২০ হাজার টাকা দাবি করে। তবে ইমোতে কল দিলে রিসিভ করেননি। কেটে দিয়ে ব্যস্ততা দেখিয়ে ম্যাসেজ পাঠিয়েছে হ্যাকার।
এতে পুলিশ কর্মকর্তা ফেরদৌসের সরকারি মোবাইল ফোন নাম্বারে কল দিলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
হ্যাকারের ম্যাসেজটি ছিল, ‘জরুরী বিকাশে 20 হাজার টাকা লাগবে দিতে পারবে,, জানাও একটা ভয়েস করে’।
বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বলেন, বেলা ১১ টার দিকে আমার ব্যক্তিগত নাম্বারের ইমো আইডিটি হ্যাকড হয়েছে। সেখান থেকে বিভিন্ন নাম্বারে ম্যাসেজ পাঠিয়ে বিকাশে টাকা দাবি করছে। অনুরোধ করছি, কেউ যেন টাকা না পাঠায় এবং প্রতারিত না হয়। আমি সাইবারক্রাইমকে তথ্য দিয়ে ইমোটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।