ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ১০ টাকা দরের ৪০০ বস্তা চালসহ নৌকাডুবি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২০ ১০:৪১ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ১০ টাকা কেজি দরের ৪০০ বস্তা চালসহ একটি নৌকা ডুবে গেছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে নবীনগর উপজেলার স্পিডবোট ঘাটের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। চালগুলো নবীনগর খাদ্যগুদাম থেকে একই উপজেলার বীরগাঁও ইউনিয়নে যাচ্ছিল। তবে চালগুলো কোন ডিলারের তা জানা যায়নি।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম জানান, খাদ্যগুদাম থেকে নদীপথে দুইটি নৌকায় করে ৫২৮ বস্তা চাল বীরগাঁওয়ে যাচ্ছিল। এরমধ্যে একটি নৌকায় ১২৮ বস্তা ও আরেকটিতে ৪০০ বস্তা চাল। ৪০০ বস্তা চালবোঝাই নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। চালের বস্তাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন