বিয়েতে ভয় একটা মানসিক রোগ
ছোট বেলা থেকেই বিয়ে নামক শব্দটা আমাদের কাছে বেশ পরিচিত। বিয়ের মাধ্যমে আমরা পারিবারিক বন্ধন দেখতে পাই। কিন্তু বড় হবার সাথে সাথে চারপাশের মানুষজনদের কে দেখে বিভিন্ন পরিস্থিতির কারণে বিয়ে করতে আপত্তি চলে আসে।
বিয়ে একটি পারিবারিক বন্ধন। সেখানে সময়ের সাথে সাথে সৃষ্টি হয় প্রেম-ভালোবাসা, স্নেহ মায়া-মমতা। একই ছাদের নিচে থাকতে গেলে মান অভিমান হবেই। আর সেখান থেকেই আসে ঝগড়া-বিবাদ। এসব এর জন্যই অনেকের বিয়ে করায় অনীহা চলে আসে।
সমাজে অনেক ধরনের মানুষ আছে যাদের বিয়ে করায় রয়েছে ঘোর আপত্তি। তারা ভাবে বিয়ের সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে বের হতে না পারার একটি ভয় কাজ করে। বিয়েতে ভয় পাওয়া এক ধরনের মানসিক রোগ। এটাকে আমরা গ্যামোফোবিয়া নামে চিনি।
যারা এই রোগে আক্রান্ত হন, তারা নতুন কোন রিলেশন নিয়ে উদ্বিগ্ন থাকেন। এই ফোবিয়ায় আক্রান্ত মানুষরা নিজের ব্যক্তি স্বাধীনতার জায়গা কতটুকু নষ্ট হবে বা মানিয়ে চলতে পারবে কিনা বিয়ের সময় এই নিয়ে চিন্তায় থাকেন।
গ্যামোফোবিয়া অনেক কারণে হতে পারে। পারিবারিক বিচ্ছেদ, পরিবারের ঝগড়া-বিবাদ বা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। তারপর তারা কাউকে আর আপন করতে ভয় পায়। পরিবারে যাদের এই সমস্যা আছে তারাই এই রোগে ভুগেন।