বিএনপি ইসিতে জমা দেয়নি খালেদার ছবি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০১৮ ১২:২৫ অপরাহ্ণ

মোহনারনিউজ ডেস্ক: নিবন্ধিত দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঠিকানা ও ছবি পাঠাতে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এর প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ইসিতে জমা দেয়া হলেও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি এখনো জমা দেয়া হয়নি। নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে।

নির্বাচনি প্রচারণায় দলীয় প্রধান হিসেবে কোনো প্রার্থী যেন অন্য কারো নাম পোস্টারে ব্যবহার না করতে পারে এজন্যই দলগুলোর কাছে ছবি চেয়েছে বলে দাবি ইসির।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত দলগুলোর প্রার্থীরা নিজের নির্বাচনি পোস্টারে দলীয় প্রতীক, নিজের ছবির পাশাপাশি দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। তবে জোটবদ্ধ নির্বাচন করলে কোনো প্রার্থীমূল দলের বাইরের দলের নেতা-নেত্রীর ছবি ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে শৃঙ্খলা রক্ষায় ইসি নিতে যাচ্ছে বিশেষ উদ্যোগ।

সূত্র জানায়, আদালতের নির্দেশনা মানার বাধ্যবাধকতা থাকায় কোনো দণ্ডিত ব্যক্তি কোনো দলের প্রধান থাকতে পারবেন না- ইসিকে এ নির্দেশনা মানতেই হবে। এমন অবস্থায় বিএনপির দলীয় প্রধান কে হবেন বা কার স্বাক্ষরে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন- এ বিষয়টি স্পষ্ট করতে চায় ইসি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন