বরগুনায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ মে, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার হাজারবিঘা গ্রামে বজ্রপাতে জায়েদা (৪০) নামের এক গৃহবধু  মৃত্যু হয়েছে।

জানা গেছে, (৬ মে) বুধবার সকালে কালবৈশাখী ঝড়ের সময় গাছের ডাল তুলতে গেলে ঘটনাস্থলে জায়েদা মারা যায়। এ সময়  একই গ্রামের মোমেনা ও দুলু নামে আরো দুইজন আহত হয়।আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বরগুনার সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,কাল বৈশাখী ঝড়ে যে সমস্ত এলাকায় ক্ষয়-ক্ষতি হয়েছে খোঁজ-খবর নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন