ফেনীর নতুন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২০ ১১:৫১ পূর্বাহ্ণ

ফেনীর নতুন সিভিল সার্জন পদে দায়িত্ব পেয়েছেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন।

বুধবার (২২ জুলাই) রাষ্ট্রপতির পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু রায়হান মিঞার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ফেনীর সিভিল সার্জন পদে বদলি করা হয়। এছাড়াও আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের আদেশ প্রদান করা হয়।

এর আগে গত ৭ জুলাই করোনায় ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের মৃত্যু হয়। তার অবর্তমানে ডা. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ডা. মীর মোবারক হোসাইনকে ফেনী জেলার সিভিল সার্জন পদে পদোন্নতি দেওয়া হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন