প্রিয় লক্ষ্মীপুর জেলার খাদ্য সামগ্রী পেল মাদ্রাসার আবাসিক ছাত্ররা
নিজস্ব প্রতিবেদক: অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘প্রিয় লক্ষ্মীপুর জেলা’র সদস্যদের উদ্যোগে মাদ্রাসার আবাসিক ছাত্রদের জন্য চাল, ডাল, আলু, পেয়াজ, রসন, লবন ও তৈল দেয়া হয়েছে। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিনের হোগল ডহরি গ্রামে দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসায় এসব দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার হেফজ বিভাগের দায়িত্বে থাকা শিক্ষক তাজুল ইসলাম, প্রিয় লক্ষ্মীপুর জেলা সংগঠনের সভাপতি রাজু হাসান, সহ-সভাপতি হোসাইন আহম্মদ, জাকির হোসেন ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাফি প্রমুখ।
জানা গেছে, ওই মাদ্রাসার আবসিকে ৯০জন ছাত্র থাকেন। তাদের খাবারের জন্য সংগঠনের পক্ষ থেকে এক বস্তা চাল, এক বস্তা আলু, পেয়াজ, রসন, লবন ও তৈল দেয়া হয়েছে।