পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে দুই নাটক

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ৪:৩৭ অপরাহ্ণ

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘সুপারহিট বাবুল মিডিয়া’ ও  ‘হ্যাপি ভ্যালেনটাইন ডে’ প্রচারিত হবে বাংলাভিশনে।

শাহজাহান সৌরভের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘সুপারহিট বাবুল মিডিয়া’ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, স্নিগ্ধা মোমিনসহ আরো অনেকে। নাটকটি প্রচারিত হবে ১৩ ফেব্রুয়ারি রাত ০৯টা ১৫ মিনিটে বাংলাভিশনে। 

অপরদিকে মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ নাটক  ‘হ্যাপি ভ্যালেনটাইন ডে’ প্রাচরিত হবে ১৫ ফেব্রুয়ারি রাত ০৯টা ১৫ মিনিটে বাংলাভিশনের পর্দায়। নাটকটিতে অভিনয় করেছেন তানজিন তিশা, তানভীর, তামিম মৃধাসহ আরো অনেকে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন