নড়াইলে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০১৭ ৭:১৯ অপরাহ্ণ

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি : নড়াইলের ছাতরা খালে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম এম আরাফাত হোসেনএ অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, পৌর এলাকার তানজু সরদারের বাড়ির নিকট ছাতরা খালে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

এসময় বালু উত্তোলনের দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফত হোসেন বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন