নোয়াগাঁওতে সোহেল পাটওয়ারীর মতবিনিময়, নৌকা জয়ী করার অঙ্গীকার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২১ ১১:১২ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সোহেল পাটওয়ারীর মতবিনিময় সভা করা হয়েছে। এসময় উপস্থিত বিপুল ভোটাররা ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়ী করার অঙ্গীকার করেন।

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক কাজীর সভাপতিত্বে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সোহেল রানার সঞ্চালনায় হোটাটিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সভায় বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাছান পাটওয়ারী, সাধারণ সম্পাদক এইচ পি হাছান পাটওয়ারীসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

নৌকার প্রার্থী সোহেল পাটওয়ারী বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোবেসে নৌকায় মনোনয়ন দিয়েছেন। আমি আমার জীবন দিয়ে হলেও নৌকার সম্মান রক্ষা করবো। টাকার বিনিময়ে দল বিক্রি করবো না। সারা বাংলাদেশ আমার নামে লিখে দিলেও আমি এতো খুশি হবো না, যতটুকু খুশি হয়েছি আমাকে নৌকায় মনোনয়ন দেওয়ায়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন