নেতাকর্মীদের সাথে রায়পুরে এমপি নোমানের মতবিনিময়

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০১৮ ৭:১১ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পার্টির সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে জেলা পরিষদের ডাক বাংলো মিলনায়তনে মতবিনিময় করেন সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোঃ এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সভাপতি সাংসদ মোহাম্মদ নোমান। এ সময় উপজেলা সভাপতি আনোয়ার হোসেন বাহার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরীসহ সকল ইউনিয়নের সভাপতি, সম্পাদক, পৌর জাতীয় পার্টির সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি বলেন, ‘বিগত দিনে জনগণের পাশে থেকে সরকারের বরাদ্দ দিয়ে উন্নয়নমূলক কর্মকান্ড করেছি। দলীয় সংকীর্ণতার উর্ধ্বে থেকে জনগণের সাথে মিলেমিশে কাজ করেছি। আগামী দিনে মহাজোট থেকে মনোনয়ন পাব বলে দৃঢ় আশা পোষণ করছি। তাই এখন থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে এবং পল্লি বন্ধু এরশাদের লাঙ্গল মার্কায় ভোট চাইতে হবে। জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য জোড়ালো ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য যে, মোহাম্মদ নোমান ২০১৪ সালের ৫ই জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে (জাতীয় পার্টি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন