নিখোঁজের জন্য ব্যবসায়িক শত্রুতাই দায়ী

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০১৭ ১১:৫৭ পূর্বাহ্ণ

প্রায় আড়াই মাস নিখোঁজ থাকার পর বাড়ি ফেরার পরদিন একটি চিঠি লিখেছেন ব্যবসায়ী ও বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ রায়। সেখানে তিনি নিখোঁজ হওয়ার জন্য ব্যবসায়িক শত্রুতাই দায়ী বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

তার অবর্তমানে তাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলেও নিজের ব্যবসা প্রতিষ্ঠান আরএমএম গ্রুপের প্যাডে লেখা চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

চিঠির একটি অংশে অনিরুদ্ধ লিখেছেন, অপহরণ করার পর তারা আমার সমুদয় সম্পত্তি লিখে দেয়ার জন্য নানাবিধ ভাবে চাপ প্রয়োগ করে, কিন্তু আমি দৃঢ়তার সঙ্গে তা মোকাবেলা করি এবং সৃষ্টিকর্তার কৃপায় গত ১৭ জানুয়ারি বাসায় ফিরি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন