নতুন প্রত্যয়ে পথচলা শুরু সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা কমিটির

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২২ ১২:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রত্যয়ে পথচলা শুরু হয়েছে সামাজিক,পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “সবুজ বাংলাদেশ” এর লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের। আনুষ্ঠানিক পরিচিতি সভার মধ্য দিয়ে নতুন কমিটির মব পথচলার শুরু হয়।

জেলা শহরের বাগবাড়িস্থ নিজস্ব কার্যালয়ে শনিবার(১৯ফেব্রুয়ারী) বিকেলে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উক্ত শাখার সভাপতি গাজী নিজাম উদ্দিন। সাধারন সম্পাদক আবদুর রহমান এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শাহিন আলম,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি কাজী ওসমান মোর্শেদ,সুলতানা মাসুমা রিতু,মো.তফসির আহমেদ,মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন,সাংগঠনিক সম্পাদক সজীব হোসাইন শুভ,সহ সাংগঠনিক সম্পাদক মাহাথির মোহাম্মদ প্রমুখ নেতৃবৃন্দ।

পরিচিতি সভায় সবুজ বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির নবনির্বাচিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সবুজ বাংলাদেশের মাধ্যমে স্বেচ্ছায় আত্মনিয়োগে সমাজ পরিবর্তনে নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে পরিকল্পনা গ্রহন সহ সংগঠনের পক্ষ থেকে সমাজ,পরিবেশ,প্রতিবেশ ও কৃষি উন্নয়নে সদস্যদের উপস্থাপিত পরামর্শ পর্যালোচনা সাপেক্ষে একাধিক পরিকল্পনা গৃহিত হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন