নওগাঁয় আবাসিক প্রশিক্ষণ
নওগাঁ সংবাদদাতা, মোহনানিউজ : নওগাঁয় ৩ দিন ব্যাপি আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ ডিসেম্বর) পত্নীতলা প্রশিক্ষণ কেন্দ্রে এক সমাপনী অনুষ্ঠান করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারি শশাঙ্ক বরণ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা গণগবেষণা ফোরাম সভাপতি শাহিনুর রহমান, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন প্রমূখ।
জানাগেছে, ক্ষুধামুক্ত,আত্মনির্ভরশীল ও সম্মৃদ্ধ গ্রাম গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষিত দিবর ও কৃষ্ণপুর ইউনিয়নের ২২টি গ্রাম উন্নয়ন দলের ৪৪ জন প্রতিনিধিদের নিয়ে এ প্রশিক্ষণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আমাদের গ্রামকে স্বনির্ভরশীল করে তুলবো। যথাযথ কৌশল অবলম্বন করে স্থানীয় সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রণী ভুমিকা রাখবো।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ বলেন ”ইতোপূর্বে আমরা আপনাদের সংগঠিত শক্তির প্রমাণ দেখেছি। আপনারা গত ৩দিনে যে দক্ষতা এবং কৌশল আয়ত্ব করেছেন তা পতœীতলা উপজেলার শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনে অগ্রণী ভুমিকা রাখবে। স্থানীয় সমস্যা সমাধানে আপনাদের প্রত্যেক পদক্ষেপের সাথে উপজেলা পরিষদ সব সময় আছে।
উল্লেখ্য দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পতœীতলা উপজেলায় ৯৮টি গ্রাম উন্নয়ন দল গঠন করে স্থানীয় সমস্যার সমাধানে উদ্যোগি ভুমিকা রেখে চলেছে। গ্রাম উনন্নয়ন দলের সদস্যদের সক্ষমতা বিকাশের মাধ্যমে আত্মনির্ভরশীলতার চেতনা এবং মানসিকতা পরিবর্তন করে পরিকল্পনা ও বাস্তবায়নে উদ্যোগি করে তুলেছে। এখানে দৃষ্টান্তমূলক বেশকিছু সফলতাও দেখা দিয়েছে। বন্যার্তদের খাদ্য সহায়তা, রাস্তা সংস্কার, বৃক্ষরোপন, খাস পুকুর পুনরুদ্ধার, আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, কবরস্থান গড়ে তোলা, নিরাপদ পাণীয় জলের ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধের মতো কাজ করে চলেছে।