ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে লক্ষ্মীপুর পৌরসভাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
তিনি লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
এক বাণীতে তিনি মোহনানিউজকে বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সর্বস্তরে। এসময় তিনি লক্ষ্মীপুর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে ঈদের শুভেচ্ছা জানান।
মাসুম ভূঁইয়া বলেন,ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে সেই জন্য প্রতিনিয়ত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক বাংলাদেশের প্রত্যেক মানুষের হৃদয়ে।
সকলের মাঝে বিরাজ করুক শান্তি আর সৌহার্দ্যে। পবিত্র ঈদুল ফিতরে এমন প্রত্যাশা তার।