তালতলী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ মে, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ‘আম্ফান’প্রতিরোধে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) বিকালে জরুরী সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার , সহকারী কমিশনার (ভূমি) সেলিম মিঞা, এলজিইডি প্রকৌশলী আহাম্মদ আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম,ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল আহসান,উপজেলা সাতটি ইউপি চেয়ারম্যান, তালতলী প্রেসক্লাবের সভাপতি আ.মুতালিব,তালতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাও.মো.ইউসুফ আলী, সাংবাদিক ফোরামের সভাপতি খাইরুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সভায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করে তা দুর্যোগকালীন সময় বাস্তবায়ন করার কথা বলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন