টাইগারদের অবিশ্বাস্য জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অবিশ্বাস্য জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যায় এক বার্তায় দলকে অভিনন্দন জানান সরকারপ্রধান।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের দেয়া ২১৬ রানের টার্গেট টপকে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২১৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেললেও আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের অনবদ্য দুই অর্ধশতকে জয় তুলে নেয় বাংলাদেশ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন