লক্ষ্মীপুরে অনুদান পেল কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২০ ২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে আবুল হাশেম নামে এক অসহায় মানুষের বসতঘর ভেঙে গেছে। সাময়িক সংকট নিরসনে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান তার পাশে দাঁড়িয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় নতুন করে ঘর নির্মাণের জন্য হাশেমকে সহযোগীতার করার আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু।

জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে কালবৈশাখী ঝড়ে দুটি করই গাছ ভেঙে পড়ে লামচরী এলাকার হাশেমের ঘরের ওপর। এতে তার ঘরটি পুরো ভেঙে যায়। ঘটনার সময় ছেলেমেয়ে ও নাতি-নাতনিকে নিয়ে ভাত খেতে বসে হাশেম। এসময় নিজেরা দোঁড়ে বের হতে পারলেও তার নাতি-নাতনি বের হতে পারেনি। ওই দুই শিশুকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত হয়েছেন পরিবারের আরও ৭ সদস্য।বিষয়টি জানতে পেরে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান ওই পরিবারটিকে সহযোগীতা করার জন্য উদ্যোগ নেয়।

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, লোকটির খুব করুণ অবস্থা। সাময়িকভাবে তাকে কিছু সহযোগীতা করা হয়েছে। নতুন ঘর নির্মাণে তাকে সহযোগীতা করার জন্য পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করবো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন