চীন সীমান্তের কাছে ভারত-মার্কিন মহড়া
উত্তরাখণ্ডের আউলিতে ভারত ও মার্কিন যৌথ মহড়া শেষ হয়েছে শুক্রবার। প্রকৃত নিয়ন্ত্রণরেখার একেবারে কাছের ভূখণ্ডে ‘যুদ্ধ অভ্যাস-২০২২’ নামের এই মহড়া নিয়ে আপত্তি জানায় চীন।
তবে চীনের আপত্তি উড়িয়ে দেয় ভারত। যুক্তরাষ্ট্রকে চীনকে একই বার্তা দিয়ে বলেছে, এই মহড়া নিয়ে চিনের নাক গলানোর কিছু নেই।
এটা দুই দেশের মধ্যে ১৮তম সেনা মহড়া। আগেই ভারত জানিয়েছিল, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য, দুই দেশের সেনাদের মধ্যে প্রশিক্ষণ, কৌশলের আদান-প্রদান। কিন্তু চীনা ভূখণ্ডের কাছে এই মহড়াকে ভালভাবে নেয়নি বেইজিং।
ভারতে এসেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কূটনীতিক এলিজাবেথ জোন্স। তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘এই মহড়া নিয়ে চীনের মন্তব্য প্রসঙ্গে আমি ভারতের বিবৃতিটাই পুনরাবৃত্ত করতে চাই। বলে দিতে চাই, এটা চীনকে মাথাব্যথা না করলেও হবে।’
এর আগে ভারতও এই বিষয়ে একই মন্তব্য করেছিল। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছিলেন, ‘আমি পরিষ্কার করে দিতে চাই অউলিতে মার্কিন সেনার সঙ্গে আমাদের যৌথ মহড়ার সঙ্গে ১৯৯৩ কিংবা ১৯৯৬ সালের চুক্তির কোনও সম্পর্ক নেই। কিন্তু চীন যেহেতু এই নিয়ে আপত্তি তুলছে, তাই আমার মতে চীন ভেবে দেখুক তারা নিজেরাই এই চুক্তিভঙ্গ করছে কি না।’
২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত-চীনের সেনারা। এতে দুই দেশের বেশ কয়েকজন সেনা প্রাণ হারা।