চাটখিল ও সোনাইমুড়ীতে আ.লীগ প্রার্থীর জয়

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১:১৩ অপরাহ্ণ

নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা।

রবিবার রাত ১০টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম চাটখিল পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন ভিপিকে এবং সোনাইমুড়ী পৌরসভায় নুরুল হক চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

চাটখিল পৌরসভার ১০টি কেন্দ্রে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন ভিপি ১১ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মোস্তফা কামাল পেয়েছেন ২ হাজার ৯৬১ ভোট।

অপরদিকে, সোনামুড়ী পৌরসভার ৮ কেন্দ্রে ৯ হাজার ৬০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নূরুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পেয়েছেন চার হাজার এক ভোট।

এর আগে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পৌরসভা দুটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে ৮নং ওয়ার্ড কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ওই কেন্দ্রের ভোট সংখ্যা মোট ব্যবধানের বেশি হওয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন