চাঁদপুরে দুই হাজার ৫০০ কেজি জাটকা জব্দ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২১ ২:২৮ অপরাহ্ণ

চাঁদপুরে হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করে যাত্রীবাহী এক লঞ্চ থেকে দুই হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার সকালে হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করে দুই হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা জাটকাগুলো স্থানীয় ২৭টি এতিমখানা ও স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন