চন্দ্রগঞ্জে মেলা বন্ধ করতে বললেন এসিল্যান্ড, আয়োজকদের ঘড়িমসি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন হযরত দেওয়ান শাহ (রঃ) মাজার প্রাঙ্গণে প্রতি বছরই মেলা হয়। কিন্তু এ বছর প্রশাসন মেলা করতে অনুমতি দেয়নি। তারপরও কিছু ব্যক্তি মেলা চালু করে। এ খবর প্রশাসনের কাছে গেলে শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ মেলা এলাকায় পৌঁছায় এবং উপস্থিত সকলকে মেলার স্থান ত্যাগ করার জন্য বলেন এবং কেউ যাতে এখানে মেলা না করে এমন নির্দেশ দেন।

কিন্তু রবিবার সকাল থেকে কিছু অসাধু ব্যক্তি এখনো মেলা চালানোর বিষয়ে পায়তারা চালাচ্ছে। তারা ব্যবসায়ীদের আশ্বস্থ করতেছে যে, তারা যে কোন মূল্যে প্রশাসনের সাথে আতাত করে এই মেলা পরিচালনা করবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, প্রশাসন অনুমতি না দিলে কেউই মেলা করতে পারবে না। আমরা প্রস্তুত আছি, উপজেলা বা জেলা প্রশাসন নির্দেশনা দিলে আমরা ব্যবস্থা নেবো।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মামুনুর রশীদ জানান কোন অবস্থাতেই মেলা হবে না। আজকে আবার অভিযান পরিচালনা করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন