কোম্পানীগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ জুন, ২০২০ ১১:৫০ অপরাহ্ণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জর চরকাঁকড়া ইউনিয়ন থেকে অপহৃত স্কুলছাত্রী (১৬)কে উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মো. হাসান কবির রনি (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে তাঁকে অপহরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।   

গ্রেপ্তারকৃত হাসান কবির রনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নূর ইসলাম পোস্ট মাস্টার বাড়ির আবুল বাশারের ছেলে।

কোম্পনীগঞ্জ থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, বুধবার রাতে চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মোহর আলী ঘাট মাঝি বাড়ি থেকে ওই ছাত্রীকে অপহরণ করে রনি।

এ ঘটনায় অপহৃতার মা জাহানারা বেগম থানায় একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রনির ভাইয়ের শ্বশুর বাড়ি চরফকিরা ৫নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার ও রনিকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন