কমলনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য
লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিনে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দেয়া হয়।
বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রাঙ্গণে প্রশাসনের উদ্যোগে এ পুষ্পার্ঘ্য দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যন মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মো. ওমর ফরুক সাগর, লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন আহসান উল্ল্যাহ হিরন প্রমুখ।
পরে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।