কবিরহাট থানার ওসিসহ ১৬ পুলিশ করোনায় আক্রান্ত
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট থানায় ওসি মির্জা মোহাম্মদ হাসান করোনায় আক্রান্ত হয়েছেন।ইতিমধ্যে এ থানার ১৬জন পুলিশ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত চব্বিশ ঘন্টায় কবির হাটে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫জন।এ নিয়ে কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫জন।
জানা যায়, গত ২২জুন থেকে ওসি মির্জা মোহাম্মদ হাসান সর্দি জ্বর ও কাশিতে ভুগছিলেন । পরবর্তীতে ২৬জুন কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসেন।
(২৮ জুন) রবিবার রিপোর্টের ফলাফলে করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
রোববার রাত ১২টায় কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।