এডভোকেট আনোয়ার মৃধার বাবার দাফন সম্পন্ন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২২ ১১:০০ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবি আনোয়ার হোসেন মৃধার বাবা তাজুল ইসলাম মৃধা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে অসুস্থতাজনিত কারণে রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে মরহুমের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযায় রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফললুল করিম, পৌর আওয়ামী লীগের আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক সফিক পাঠান, বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রহমত উল্যাহ বিপ্লব ও রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়াসহ বিপুল-সংখ্যক শুভাকাঙ্খি অংশ নেয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন