উৎসবমুখর পরিবেশে চলছে লক্ষ্মীপুর প্রেসক্লাবের ভোট গ্রহণ
উৎসবমুখর পরিবেশে চলছে লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় প্রেসক্লাব কার্যালয়ে ওই ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে প্রেসক্লাব চত্বর। ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের। কর্মীরাও চালাচ্ছেন নিজ নিজ প্রার্থীর প্রচারণা।
এদিকে ভোটাররাও চাইছেন প্রেসক্লাবের কার্যকরী কমিটিতে যোগ্য প্রার্থীরাই জয়ী হোক। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯২ জন।
ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদে ২৭ জন প্রার্থী লড়ছেন। এছাড়া প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।