ইরাকের নতুন রাষ্ট্রদূত লক্ষ্মীপুরের ফজলুল বারী

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ

মো. ফজলুল বারীকে ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ফজলুল বারী লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের আহাম্মদ আলী মিজী বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে বিসিএস ক্যাডার সার্ভিসের সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের সচিব পদে দায়িত্বরত ছিলেন।

সূত্র : বাসস

মতামতের জন্য সম্পাদক দায়ী নন