আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা ভাবছে সরকার:পররাষ্ট্রমন্ত্
পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন বলেছেন, আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যায় কি না সরকার ভেবে দেখবে। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই বডিগার্ড নিয়োগ করেননি। তার দলের লোকেরাই তার বডিগার্ড।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের সামরিক শাসন থাকলেও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাব। আমরা এখনো রোহিঙ্গা সংকটে চীনের ওপর আস্থা রাখছি। তিনি বলেন, চীনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ। কারণ দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনেকেই আশঙ্কা করছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওপার থেকে বাংলাদেশে আসতে পারে রোহিঙ্গারা। কিন্তু তাদের গ্রহণ করবে না বাংলাদেশ।