আজ থেকে বুস্টার ডোজ শুরু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২১ ১০:৩৯ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেয়া হবে আজ থেকে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল দশটা থেকে ঢাকা মেডিকেল, মুগদা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে টিকা দেওয়া হবে।বুস্টার ডোজ হিসেবে দেয়া হবে ফাইজারের, অ্যাস্ট্রাজেনেকা ও মর্ডানার টিকা।

পর্যায়ক্রমে সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার পর বুস্টার ডোজ দেয়া হবে দেশ জুড়েই। দুই ডোজ টিকা নেয়ার যাদের ছয় মাস সময় পেরিয়েছে, এমন ষাটোর্ধ্ব ও সম্মুখসারির যোদ্ধাদের কাছে এসএমএস যাবে। তার ওপর ভিত্তি করে পূর্বের কেন্দ্রেই টিকা দেয়া হবে।

এর আগে গত ১৯ ডিসেম্বর করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন