আওয়ামীলীগ নেতা সাত্তারের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরে আওয়ামীলীগ নেতাদের সাথে মতবিনিময় করেছেন এম এ সাত্তার। রবিবার বিকেলে অধ্যক্ষ এম.এ সাত্তার ট্রাষ্ট এর আয়োজনে সদর উপজেলা বটতলী মিয়াজি বাড়িতে এ মতবিনিময় করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ এম.এ সাত্তার ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম.এ সাত্তার।
বক্তব্য রাখেন, হয়। মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান,হাজিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শামছুল ইসলাম বাবুল, দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আহছানুল কবির রিপন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন, ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল হালিম মাষ্টার, সাধারন সম্পাদক ফজলুর রহমান ঢালী, দিঘলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসন থেকে দলীয়ভাবে যাকে নৌকা প্রতীক দেওয়া হয় তার পক্ষেই কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।