আ.লীগের পকেট কমিটি দলের কোন কাজে আসবে না
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলোর অধিকাংশই পকেট কমিটি। পছন্দের ব্যক্তিদেরকে এসব কমিটিতে রাখা হচ্ছে। এসব কমিটি লোকজন দলের কোন উপকারে আসনি।
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু এসব মন্তব্য করেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা যুবলীগ কার্যালয়ে পৌর যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সুবিধাবাদীদের দল না। দুঃসময় সুবিধাবাদী, বসন্তের কোকিলদের হাজারও বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না। তাই কেউ যদি দ্বিতীয় বার পকেট কমিটি করেন তার হাতের আঙ্গুল ভেঙ্গে দেয়া হবে বলেও হুশিয়ারী সালাহ উদ্দিন টিপু।
টিপু বলেন, আওয়ামী লীগের নেতারা যদি বাসায় বসে এসব কমিটি করেন তাহলে যুবলীগ রাজপথে প্রতিবাদ করবে। নেতাকর্মীরা মাদকের সাথে জড়িত থাকতে পারবে না।
এসময় তিনি লক্ষ্মীপুর পৌরসভাকে মাদক, ইভটিজিং ও পতিতামুক্ত ঘোষনা করেন।
পৌর যুবলীগের আহবায়ক আল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন হেমেল ক্বারী, মিজানুর রহমান ও পৌর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি-সম্পাদকসহ নেতাকর্মীরা।
পরে পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষনা করে অন্যান্য ওয়ার্ড যোজন-বিয়োজন করার নির্দেশনা দেয় সালাহ উদ্দিন টিপু।