অভিনেত্রী রোমানার ভয়াবহ ফাঁদ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২১ ২:০০ অপরাহ্ণ

অভিনেত্রী ও মডেল রোমানা ইসলাম স্বর্ণার ভয়াবহ ফাঁদের কথা প্রকাশিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের এ মডেল অভিনেত্রী ফেসবুকে বিভিন্ন নামের একাউন্ট থেকে প্রেমের জালে ফাঁসাতেন প্রবাসীদের। এ ঘটনায় রোমানাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ বলেছে, একেক সময় একেক পরিস্থিতির কথা বলে রোমানা হাতিয়ে নিতেন বিপুল অঙ্কের টাকা। কখনও নিজেদের মধ্যে ধারণকৃত গোপন ভিডিও বা ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে জমি-ফ্ল্যাট হাতিয়ে নিতেন তিনি। এমন করে ২৮ জনের সঙ্গে প্রতারণা করেছেন রোমানা। এ কাজে তার পরিবারের লোকেরাও তাকে সাহায্য করতো।

অভিযোগ উঠেছে, সৌদি প্রবাসী কামরুল ইসলাম জুয়েলের নিকট থেকে আড়াই কোটি টাকা পর্যন্ত নিয়েছেন রোমানা।

কামরুল ইসলাম জানান, রোমানা ফ্ল্যাট কেনার নামে আমার থেকে ১ কোটি ৯০ লাখ টাকা নেয়। দেশে আসার পর তার বাসায় নিয়ে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে আমার গোপন ছবি নেয়। এরপর আমাকে বিয়ে করতে বাধ্য করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশীদ জানান, রোমানার মা, ভাই, ভাইয়ের বউ, ছেলেসহ প্রায় সবাই কোনো না কোনোভাবে এসব টাকা হাতিয়ে নেওয়ার সাথে যুক্ত।

পরবর্তীতে ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে রোমানার পরিবারের পাঁচ সদস্যকে আটক করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন