অভিনন্দন লক্ষ্মীপুর মুক্তিযুদ্ধা মঞ্চের সভাপতি মমিন, সম্পাদক রিয়াজ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ মে, ২০২১ ১:১৪ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মমিন উল্যাহকে সভাপতি ও রেজাউল করিম রিয়াজকে সাধারণ সম্পাদক মনোনীত কর হয়।

শনিবার রাতে কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন এ কমিটিতে ১০ জনকে সহ-সভাপতি, ১০ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক, রাশেদুল হাসানসহ ১০ জনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

জেলা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিয়াজ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে আমরা শপথ নিয়েছি। সংগঠনকে গতিশীল করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করবো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন