অগ্রযাত্রা ফাউন্ডেশনের ঈদ বস্ত্র পেল অসহায়রা
নিজস্ব প্রতিবেদক লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন অগ্রযাত্রা ফাউন্ডেশনের উদ্যোগে অসহাদের মাঝে ঈদ বস্ত্র ও সেমাই-চিনি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় জেলা পরিষদের মিলনাতয়নে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের সমন্বয়ক সৈয়দ নূর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা। ফাউন্ডেশনের সদস্য শাহনীম সাইফ রুহান ও মোহনার উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব, বঙ্গবন্ধু পরিষদ লক্ষ্মীপুর শাখার সভাপতি শাহজাহান কামাল ও লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সভাপতি গাজী গিয়াস উদ্দিন।
এসময় স্বেচ্ছাসেবী সংগঠিক রেজাউল ইসলাম, ত্বকি উদ্দিন আকরাম, ওসমান গনি, অগ্রযাত্রা ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি খালেদ সাইফুল্লাহ তারেক, সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলী আকবর রুবেল, সদস্য রিপন, জুয়েল, ইয়াসিন, তারেক, রাসেল, রায়হান, প্রীতি ও দাউদ প্রমুখ।
আয়োজকরা জানান, সদর উপজেলার ১৮ টি এটিএম বুথের সিকিউরিটি গার্ড ও রিকশাচালকসহ ১০০ জন মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। এসময় ১০ জন অসহায় লোককে ঈদ বস্ত্র, ১০টি পরিবারকে ঈদ সামগ্রী (সেমাই,চিনি) এবং তিনজনকে আর্থিক অনুদান দেওয়া হয়। এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল মোহনানিউজ, স্থানীয় দৈনিক মুক্তবাঙালী ও গ্রামীণ কন্ঠ।