লক্ষ্মীপুরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের কর্মসূচি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০১৮ ৫:৩৫ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে ধারণ করে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে লক্ষ্মীপুরে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

পরিবার পরিকল্পনা বিভাগের জেলা শাখার উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. নুরুজ্জামান প্রমুখ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসানের সঞ্চালনায় এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংএ মূল প্রবন্ধ উপস্থাপন করেন মান্দারী ইউনিয়নের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. কামালুর রহিম সমর। এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন