রায়পুরে মাহফিলের পরামর্শ সভা
রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মাহফিলের পরামর্শ সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হায়দরগঞ্জের সাইয়েফ মঞ্চিলে এ সভা হয়। এতে জেলার বিশিষ্ট ব্যাক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ উপস্থিত ছিলেন।
জানাগেছে, ২০১৯ সালের ২৪,২৫ ও ২৬ জানুয়ারী উপজেলার ঐতিহাসিক হায়দরগঞ্জ তাহেরিয়া রচিম উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৩দিন ব্যাপি মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন, আর্ন্তজাতিক খ্যাতিসম্পূর্ণ ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ বয়ান পেশ করবেন।
মরহুম আওলাদে রাসুল সাইয়্যেদ তাহের আহম্মদ জাবেরী আল-মাদানীর ৫৩তম ৩দিন ব্যাপি আজিমুশ্বশান ইছালে ছাওয়াবের মাহফিলের পরামর্শ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও আওলাদে রাসুল হযরত মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী।
পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাহফিল পরিচালনা কমিটির সেক্রেটারী হযরত মাওলানা মুফতি সাইয়্যেদ মোঃ তাহের ইজ্জুদ্দিন জাবেরী আল মাদানী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল করিম, হায়দরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের খতিব হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ জাহেদ ইজ্জুদ্দিন জাবেরী আল-মাদানী, চর মোহনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিক পাঠান, হায়দরগঞ্জ তাহেরীয়া আর.এম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল আজিজ মজুমদার, হায়দরগঞ্জ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. একেএম ফজলুল হক, হায়দরগঞ্জ কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা সাইয়্যেদ মোঃ মাহবুব ইজ্জুদ্দিন জাবেরী আল-মাদানী, সাবেক চেয়ারম্যান আব্দুল বাছেত হাওলাদার, মোঃ আলাউদ্দিন হাওলাদার ও নাজির আহম্মদ মুন্সি প্রমুখ।
পরামর্শ সভায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। মাহফিল বাস্তবায়নের জন্য বক্তাগণ বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন।