লক্ষ্মীপুর-২ আসনের মনোনয়ন নিলেন মনিরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুজ্জামান পাটওয়ারী। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে তিনি মনোনয়ন কিনেন। এসময় তার সাথে থাকা নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠেন।
জানতে চাইলে মনিরুজ্জামান পাটওয়ারী বলেন, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে আসেছি। শেখ হাসিনার অনুপ্রেরণায় দীর্ঘদিন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করেছি। লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদরের একাংশ) আসনের মনোনয়নপত্র নিয়েছি। দল আমাকে মনোনিত করলে আমি এ আসনের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করবো।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন:
জাতীয় সংসদের ২৭৫ নম্বরের এ আসন। মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৭৫৯ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৭৬ হাজার ৫০০ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ২৫৯ জন।