সামাদ ও শহীদ স্মৃতি একাডেমীর শিক্ষার্থীরা দাবা সেমি ফাইনালে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুর আন্ত: স্কুল দাবা টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে বিজয়ী হয়ে সেমি ফাইল খেলবে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল আহাদ স্বাধীন, নূর উদ্দিন হাওলাদার আশিক এবং পৌর শহীদ স্মৃতি একাডেমীর শিক্ষার্থী মোঃ রবিন হোসেন ও মোঃ রিপন।

শনিবার সকালে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনে অনুষ্ঠিত খেলায় উত্তীর্ণ হন তারা । এ টুর্নামেন্টের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন । এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর

বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আলী হোসেনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন,লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবারের সদস্য সচিব শাহ নেওয়াজ হীরা।

লক্ষ্মীপুর জেলা পুলিশ এর সার্বিক সহযোগিতায়  জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার টুর্নামেন্টটি আয়োজন করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন