জেল হত্যা দিবসে রায়পুরে আলোচনা সভা ও র‌্যালি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০১৮ ৬:৩৯ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে পৌরশহরের মুড়ি হাটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামসেদ কবির বাক্কী বিল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নূরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, এসেনশিয়াল ড্রাগস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: এহসানুল কবির জগলুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক পৌর মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান এবং জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাড. মিজানুর রহমান মুন্সি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, যুবলীগের আহ্বায়ক মোঃ মনজুর হোসেন সুমন, ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ ও সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি।

এর আগে একটি বিশাল শোক র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পাার্ঘ অর্পণ করেন। অনুষ্ঠানে কয়েকটি ইউনিনের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরসহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আগামী দিনে সকল ষড়যন্ত্র প্রতিহত করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন