পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়
পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এ শ্লোগানে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভা করেছে নিরাপদ সড়ক চাই লক্ষ্মীপুর জেলা শাখা।
মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী এলাকায় সমাবেশ ও পরবর্তীতে উত্তর তেমুহনী থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলিয়া মাদরাসা এলাকায় গিয়ে শেষ হয়।
সড়কে চলাফেরার সময় অতি সতর্কতার সাথে চলতে হবে। মোবাইল ফোন, সিগারেট কিংবা সেবন করা অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকার আহবান জানান এ দিবসে।
কার্তিক সেন গুপ্ত এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, সম্বিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শাহজাহানা কামাল, বিআরটিএ এডি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রনজিত কুমার পাল, শামছুল হুদা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সেলিম উদ্দিন নিজামী, প্রথম আলো জেলা প্রতিনিধি এমজে আলম, অক্সফোর্ড মডেল কলেজের উপাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই কমলনগর উপজেলা আহবায়ক ইসমাইল হোসেন বিপ্লব প্রমূখ।