যুক্তরাজ্যে ‘লক্ষ্মীপুর সোসাইটি ইউকের’ নতুন কমিটি

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ

যুক্তরাজ্যে বসবাসকারী লক্ষ্মীপুরের বাসিন্দাদের সংগঠন ‘লক্ষ্মীপুর সোসাইটি ইউকে’র ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ডা. মনোয়ার হোসেনকে সভাপতি ও সাইফুল ইসলাম মিরাজকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

 

সোমবার (৭ জুলাই) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি রেঁস্তোরায় আয়োজিত আলোচনা সভায় ২০২৫-২৭ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এসময় সংগঠনের নির্বাচন কমিশনার ও উপদেষ্টা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

নির্বাচিত অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আনাম তানিম, সহ-সভাপতি মোহাম্মদ কাউসার, মিজানুর রহমান, মাহি আলম চৌধুরী, আলমগীর হোসনে দুলাল, শাহ আলম শাকিল, মাহমুদুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুরুল আহসান , যুগ্ম সম্পাদক এএইচএম রায়হান, সহ-সাধারণ সম্পাদক বেলাল শেখ, সাংগঠনিক সম্পাদক হাসনাইন সালেহ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ভূঁইয়া পাপন , ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন জ্যাকি, কল্যাণ সম্পাদক তোজো হোসেন, আইটি সম্পাদক সাইফ উদ্দিন সিফাত, সাংস্কৃতিক সম্পাদক, রাকিব হোসেন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আবু ত্বয়ব কাউসার, আইন সম্পাদক আকরাম হোসেন সভায় উপস্থিত ছিলেন।

 

সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আনাম তানিম জানান, প্রায় তিন মাস আগে সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমেই সভাপতি ও সধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাদের নেতৃত্বে কমিটিতে বিভিন্ন শ্রেণি- পেশার প্রতিনিধিদেরকে কমিটিতে রাখা হয়েছে।

 

লক্ষ্মীপুর সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ গণমাধ্যমকে জানান, সংগঠনকে সুসংগঠিত ও সক্রিয় করতে তারা অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি আর্থ-সামাজিক ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখতে পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন তারা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন