তোরাবগঞ্জ পশ্চিম বাজার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ

এম আলাউদ্দিন

লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ পশ্চিম বাজার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়ে যায়। রাস্তাজুড়ে পানি জমে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।

বাজারের স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার করা হয়নি।উপজেলার গুরুত্বপূর্ণ একটি বাজারের মাঝে এমন অবস্থা যা গ্রামগঞ্জের সড়কের চেয়েও খারাপ। এ কারনে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই বাধ্য হয়ে কাদা-পানির মধ্য দিয়েই যাতায়াত করছেন।

এদিকে স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে ব্যাপক সমস্যা হয়। ব্যবসায়ীরাও তাদের পণ্যের পরিবহন নিয়ে দুর্ভোগে পড়েছেন।

 

ইতোমধ্যে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার খোয়া (আদলা) ফেলে রাস্তা মেরামতের উদ্যোগ নেন।এতে কিছুটা দুর্ভোগ কমলেও বৃষ্টিতে আবার পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায়। সড়কটি স্থায়ীভাবে সংস্কার করে জনদূর্ভোগ দূর করার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন