বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ডেউটিন বিতরণ সেনাবাহিনীর

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ডেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে টিন ও টাকা বিতরণ করা হয়।

এসময় সোনাবহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাজিদুল হক রেজা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রথম ধাপে ৩৫ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে নগদ ৪ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া পরিবারগুলোর মাঝে ১৪০ বান্ডেল ডেউটিন বিতরণ করা হয়। এরআগে জেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ, দুর্গতদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাজিদুল হক রেজা গণমাধ্যমকে বলেন, প্রথম ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও বসতভিটে হারানো মানুষের মাঝে ধানের চারা, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের একদিনের বেতনের টাকায় এ সহায়তা প্রদান করা হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন