লক্ষ্মীপুর বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপশাখা উদ্বোধন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ২৯তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সদর উপজেলার পোদ্দার বাজারে এ উপশাখার উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. কায়কোবাদ, চৌমুহনী ব্রাঞ্চের ব্যবস্থাপক মশিউর রহমান, পোদ্দার বাজার উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ আশিকুর রহমান, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের উপপরিবেশ-বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম পাটোয়ারী।

এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, আমাদের ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির সঙ্গে ব্যাংককে সম্পৃক্ত করা। গ্রামের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে বদ্ধপরিকর আমরা। আমরা আশা করছি, আমাদের ব্যাংকের মাধ্যমে এখানকার স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন