জামায়াত নেতা আয়োজক, নয়ন এমপি প্রধান অতিথি!
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিন চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জামাতে অর্থদাতা ব্যবসায়ী আবুল কালামের শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের এমপি এডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন৷ এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে৷ ওই ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়া ও যুগ্ন আহবায়ক জিএস নজরুল ইসলাম জানান, আমরা জামাত নেতার অভিযোগে উক্ত অনুষ্ঠান বয়কট করেছি৷ জামাতের এ অর্থদাতা আবুল কালামের সভাপতিত্বে ২০১৯ সালে এলাকায় জামাতের ওয়াজিন মুফতী কাজী ইব্রাহীম, মাওলানা নাসির উদ্দিন হেলালীকে অতিথি করে ওয়াজ মাহফিলের আয়োজন করলে দলীয় নেতাকর্মীদের বাধায় প্রশাসন উক্ত ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়৷ তারপরও জামাতের এমন পরিচিত ব্যক্তির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওযামীলীগ সাধারন সম্পাদক কিভাবে আসছেন তা আমরা জানি না৷
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে ঢেউ টিন,সেলাইমিশিন ও নগদ অর্থ বিতরণ করেন। এই সময়ে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, লামচর ইউপি চেয়ারম্যান ফয়েজুল্লাহ জিসান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন প্রমূখ৷
এ ব্যাপারে ব্যবসায়ী আবুল কালামের সাথে যোগাযোগেন চেষ্টা করেও বক্তব্য নেওয়া যায়নি৷
পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ জানান, আবুল কালাম জামাতের রাজনীতির সাথে জড়িত ছিল৷ এটা স্থানীয় অনেকের মাধ্যমে জানতাম৷ তবুও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসছেন তাই গিয়েছি৷
জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপির সাথে মোবাইলে বার বার চেষ্টা করে রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি