কমলনগর ছাত্রলীগের সভাপতি রুবেল, সম্পাদক হারুন
আগামী একবছরে জন্য লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শাখা ছাত্রলীগের আংশিক কমিটি পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হয়েছে।
এতে নূরউদ্দিন চৌধুরী রুবেলকে সভাপতি ও মো. হারুনুর রশিদকে সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া আরও জানানো হয়েছে, কমিটি সহ-সভাপতি তানজুর রহমান রুবেল, প্রিন্স মাহমুদ আরাফাত, মাহবুব আলম শিপলু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদ আল শামস, আরাফাত সানি, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম অনিক ও সাহেদুজ্জামান সুমন।
উল্লেখ্য: আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।